সারাদেশ

গৌরব’৭১ কুয়েট শাখার উদ্যোগে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, খুলনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ভুল ব্যাখা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ঔদ্ধত্য দেখানোর প্রতিবাদে গৌরব ’৭১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা’র উদ্যোগে ‘মানববন্ধন ও পদযাত্রা’ কর্মসূচীর পালন করা হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ ‘মানববন্ধন ও পদযাত্রা’ কর্মসূচীর পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের সহকারী অধ্যাপক ও গৌরব’৭১ কুয়েট শাখার সভাপতি মোঃ এজাজ-উল-জান্নাত, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, অফিসার্স এসোসিয়েশনের সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ এর সভাপতি সোনালী বিনতে শরীফ সহ আরও অনেকে।

কর্মসূচীটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ও গৌরব ’৭১ কুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান।

কর্মসূচীতে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে পুরো দেশ ও সংবিধানের উপর এ হামলা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সরকারের কাছে আমাদের দাবি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। যাতে কেউ এ ধরনের কাজ আগামীতে না করতে পারে।

কর্মসূচীতে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা