সারাদেশ

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন  

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ন বাস্তবায়নের দাবীতে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর পক্ষে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মো: দিদারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন আগামী ১ জানুয়ারি২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন এর পূর্ন বাস্তবায়ন চাই নেতৃবৃন্দ। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এ শ্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচার) এর জন্ম আজ থেকে ২৭ বছর আগে।

১৯৯৩ সালের ২২ অক্টোবর। এদিন সড়ক দূঘর্টনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে আমি এই আন্দোলন গড়ে তুলি। সেই থেকে নিজের চলচিত্র জগতের ক্যারিয়ার ছেড়ে দেশের মানুষকে সড়ক দূর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ২২ অক্টোবরকে জাতীয় সড়ক দিবস হিসাবে ঘোষনার দাবী জানাই। আমাদের লক্ষ ছিল নিরাপদ সড়কের জন্য একটি দিবসকে যদি রাষ্ট্রীয়ভাবে পালন করা যায় তাহলে জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি হবে। সরকার আমাদের দাবীকে সন্মান জানিয়ে ২০১৭ সাল থেকে দিবসটির জাতীয় স্বীকৃতি দিয়েছে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় সরকারী ভাবে পালিত হচ্ছে। একইসাথে এ আইনটি জাতীয় সংসদে পাস করে ২০১৮ সালে। এর প্রায় ১৫ মাস পর ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার।

প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ থাকলেও পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবীতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। করোনার কারনে এই আইন যথাযথ প্রয়োগের সময়সীমা বৃদ্ধি করে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে।
যদিও প্রত্যাশার জায়গা বারবার হোচট খেলে হতাশ হতে হয়। কিন্তু আমরা আশাবাদী। সেই সাথে দাবি জানচ্ছি এখন দুই মাস সময় আছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ১ জানুয়ারি ২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ-সভাপতি আবিদুল হক মুন্না, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আবলি হোসেন ও সদস্য প্রভাষক সরদার সেকেন্দার আলি প্রমুখ।

সান নিউজ/ এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা