সারাদেশ

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ‘মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় বঙ্গবন্ধু জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কনফারেন্সে হল রুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় যুব সংগঠনের মাঝে ঋনের চেক বিতরন, সনদপত্র ও পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন টুলু।

যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, প্রবীন সাংবাদিক এম এ তাহের, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

এ বছর শ্রেষ্ঠ আত্মকর্মী হয়েছেন, দৌলতখানের আনোয়ার হোসেন। শ্রেষ্ঠ সংগঠনক নির্বাচিত হয়েছেন, গ্রামীণ মহিলা উন্নয়ন সংগঠনের হালিমা পারভীন ডেইজী। প্রতি বছর যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে। তাই দেশকে আরও এগিয়ে নিতে যুবকদেরকে উদ্যোগী হতে হবে। কর্মসংস্থান তৈরি করতে হবে। যুবরা যদি কর্মমুখী হয় তাহলে আমাদের দেশ অতি শীঘ্রই উন্নত দেশে পরিণত হবে।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা