মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সারাদেশ

মাদ্রাসা শিক্ষক হত্যায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসা শিক্ষক হত্যার বিচার দাবিতে মরদেহ নিয়ে উত্তেজিত এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার (১৯ মে) সকাল দশটায় নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানায় আসেন শতাধিক নারী-পুরুষ।

জানা যায়, গত শুক্রবার (১৬ মে) দুপুরে আবুল কালামকে (৩২) এলোপাথারি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে গতকাল রবিবার (১৮ মে) ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালামের পিতা আব্দুল আউয়াল এর সঙ্গে প্রতিবেশী শহীদুল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে শহীদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশি অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতের ফলে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ও সেখানে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, মারামারির ঘটনায় ঐদিনই থানায় মামলা হয়েছে। মৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। আমরা ঘটনার দিনই এ মামলার দুজন আসামিকে গ্রেফতার করেছি। অন্যদেরও গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা