বগুড়া প্রতিনিধি
সারাদেশ

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার (৬ এপ্রিল) বগুড়া সদর থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাত নয়টার দিকে রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে যাত্রী নামার সময় ভিড়ের মধ্যে হামলার শিকার হন ছাত্রদল নেতা। আহতরা হলেন- বগুড়া চকসূত্রাপুর এলাকার যোবায়ের হোসেন (২৩), পিয়াল (২০), নাঈম আহমেদ (১৮) এবং তানভীর রহমান (২০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রেনের যাত্রী নারীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হামলা করে বলে দাবি করেছেন আহত ছাত্রদল নেতা যোবায়ের।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ছাত্রদল নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ছাত্রদলের সক্রিয় নেতা যোবায়েরের বাবা ফারুক হোসেন। তিনি বলেন, হামলাকারী ইমন, মঈন ও মুন্না পেশাদার ছিনতাইকারী।

আহত যোবায়ের জানান, সোনাতলা থেকে পিয়াল এবং রিফাত পদ্মরাগ ট্রেনে আসছিলেন। সেই বগিতে সেউজগাড়ীর ইমন, মঈন, মুন্নাসহ চারজন যুবক একটি ব্যাগ রাখে। পাশে বসা দুই নারীর ওপর ব্যাগটি পড়ে গেলে সরিয়ে রাখতে বলে। এ নিয়ে নারীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে নারীদের ইভটিজিং শুরু করেন ইমন, মঈন ও মুন্না। এ ঘটনার প্রতিবাদ করে পিয়াল। এতে তারা ক্ষিপ্ত হয়ে পিয়ালকে স্টেশনে নামার পর মারবে বলে হুমকি দেন। বিষয়টি ছাত্রদল নেতা যোবায়ের মুঠোফোনে জেনে স্টেশনে পিয়াল আর রিফাতকে নিতে আসে। ট্রেন থেকে যাত্রী নামার সময় ভিড়ের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা