ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ এবং মাদক বিরোধী মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবিবার (০৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটি ভালুকা শাখা এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখা এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ, মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি কে.এম. জসিম উদ্দিন বলেন, "নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক পারভেজ সাজ্জাত আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, ভালুকা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, নারী বিষয়ক সম্পাদক আমিনা আক্তারসহ স্থানীয় সদস্যবৃন্দ।

বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন তীব্র করার আহ্বান জানান। এছাড়া মাদক ও যৌন সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং নারী-শিশু সুরক্ষায় জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

সাননিউজ/ইউকে/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা