সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে সুন্দরবন দিবস উপলক্ষে নাগরিক সংলাপ 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে সুন্দরবন দিবস উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন রক্ষার দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: মো. তৌহিদুর রহমান মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আমিরাত থেকে দেশের পথে ড. ইউনূস

এ সময় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, প্রান্তজন ও একশনএউড বাংলাদেশের যৌথ আয়োজনে এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।

কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে নাগরিক সংলাপে অতিথি হিসাবে আলোচনা করেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন ও কলাপাড়া বনবিভাগ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হক। সংলাপে ধারণা পত্র উপস্থাপন করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু।

আলোচনায় অংশ গ্রহন করেন মঞ্চের সদস্য অমল মুখার্জী, প্রথম আলো বন্ধুসভা সভাপতি মোস্তফা জামান সুজন, স্থপতি মোঃ ইয়াকুব খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, সাংবাদিক সৈয়দ মোঃ রাসেল, আমরা কলাপাড়াবাসী এর সাধারণ স¤পাদক নাজমুস সাকিব, মোসাঃ দুলালী, লাখাইন, রাসেল মোল্লা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক এবং প্রান্তজন এর মাঠ সম্বনয়কারী সাইফুল­াহ মাহমুদ।

আরও পড়ুন: মাঘ বিদায় নিলেও পঞ্চগড়ে কমেনি শীত

বক্তারা বলেন, পরিবেশ ঠিক রাখতে আমাদের মনোযোগতে পরিবর্তন আনতে হবে।সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন—জীবিকার সাথে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই। তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে সুন্দরবন হুমকির মুখে। তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

নাগরিক সংলাপে পরিবেশবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা