সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে ‘দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দেশে সংখ্যালঘু কোনো শব্দ থাকবে না

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যদলয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ।

ইংলান্ডে সর্বপ্রথম ব্যতিক্রম এ খেলার প্রচলন শুরু হয়। খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। খেলায় সারাদেশের সর্বমোট ২৬ টি দল অংশহণ করে। যাতে দেশসেরা ক্রিকেটার শুক্কুর আলী, জাবেদ, বোম শিপন সহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করে।

মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর ডক্টর মো. মাইন উদ্দিন সোহাগ।

আরও পড়ুন : বিসিক শিল্প নগরীতে আগুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, কবিরহাট থানার ওসি (তদন্ত)মো. মঞ্জুর আহমেদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো.আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফুল আজম, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছার আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা