সংগৃহীত ছবি
সারাদেশ

পার্বত্য শান্তিচুক্তির ধারা বাতিলের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে সংবিধান বিরোধী, বৈষম্যমূলক দাবী ও চুক্তির বিতর্কিত ধারা সমূহ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সোমবার (০২ ডিসেম্বর ) জেলা শহরের এফএনএফের হল রুমে সংবাদ সম্মেলন করে পার্বত্য নাগরিক পরিষদ।

পার্বত্য শান্তিচুক্তি সংবিধান বিরোধী ও বৈষম্যমুলক বলে মন্তব্য করেন, পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন।

তিনি দাবী জানান, চুক্তির পূর্নমূল্যায়ন, পাহাড়ে শান্তি স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার, এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, এবং পাহাড়ের বিরাজমান পরিস্থিতি ওবিভাজমান সংঘাত বন্ধে, শান্তি বিনষ্ট ও ব্যর্থতার অভিযোগে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাকে অপসারণ।

বক্তরা বলেন, শান্তি চুক্তি ২৭ বছরে পদার্পন হলেও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হয়নি, বরং সন্তু লারমা চুক্তি শর্ত ভঙ্গ করেছেন। তৎকালীন সরকারের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী অস্ত্র জমা দিয়ে তাদের প্রতিটি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসা। যা তিনি পূরন করতে ব্যর্থ হয়েছে। পাহাড়ে এখন অস্ত্র পরিহারের আদলে বিভিন্ন নামে
অস্ত্রের মজুদ বাড়িয়ে তিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানান, ২৭ বছর আগের করা চুক্তি বর্তমান পেক্ষাপটে যথোপযুক্ত নয়। দেশের সংবিধান সময়োপযোগী করে সংস্কার করা হলেও চুক্তি একই ধারায় রয়ে গেছে। সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানান। শান্তি চুক্তি শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে ২৩৮টি নিরাপত্তা বাহিনীর সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেয়া হয়েছে। পার্বত্য জেলা পরিষদে ৩০টি দপ্তর হস্তান্তরিত করা হয়েছে। এর পরেও পাহাড়ে অনেক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে চলছে অপরাধ মুলক কর্মকান্ড। প্রতিনিয়ত হচ্ছে চাঁদাবাজি,বছরে গড়ে ৫০০কোটি টাকা সংগ্রহ করছে সশস্ত্র সংগঠন গুলো।

এসময় উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদ উল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

শাকিবের অনুরোধে ববিতার জবাব

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে ভার...

বিফ নুডলস বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

নুডলস ছোট-বড় সবারই পছন্দের একটি খাবার। সাধারণত ডিম বা সবজি দিয়ে নুডলস রান্ন...

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্...

২৮ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৪৫৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা