সংগৃহীত ছবি
সারাদেশ

ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আহত ৫

বুধবার (১৪ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আরও পড়ুন : চট্টগ্রামে কারখানায় আগুন

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে দুইজন বাইরে খেলা করছিল। এ সময় ইঁদুর মারার ওষুধ কুড়িয়ে পায়। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা