সংগৃহীত ছবি
সারাদেশ

রাস্তার মাঝের সেই খুঁটি না সরিয়ে আবার কাজ শুরু 

মাহবুব চৌধুরী , (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সড়ক বিভাগ থেকে কয়েক দফা নোটিশ প্রদান। এনিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাস্তার মাঝে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের খুঁটি সরাতে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও আজও সেই খুঁটি গুলো অপসারণ করা হয়নি। উল্টো আবার কাজ শুরু করেছে, নেসকো।

আরও পড়ুন: ফের মহাসড়কে শ্রমিক অবরোধ

সোমবার (১১ নভেম্বর ) সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের খুঁটি তার সংযোজন করা হচ্ছে।

এর আগে কয়েক দফা রাস্তার মাঝে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের খুঁটি সরাতে নেসকোকে নোটিশ প্রদান করেছে সড়ক ও জনপথ বিভাগ ।

জানা যায়, গত (১৯ মে) সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক নোটিশ প্রদান করা হয়েছে ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সড়ক বিভাগের এই কাজ চলমান । রাস্তার মাঝ থেকে ড্রেন পর্যন্ত সকল ধরনের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এবিষয়ে সড়ক বিভাগের এসডি জাহিদুর রহমান জানান, আমরা অনেক বার মৌখিকভাবে ভাবে বলেছি খুঁটি দ্রুত সরানোর জন্য। অপসারণের জন্য আর্থিক মূল্যও পরিশোধ করেছি আমরা। কিন্তু নেসকো খুঁটি তো সড়ায়নি উল্টো রাস্তার মাঝে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের খুঁটি বসিয়েছে। অতিদ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, আমি বিষয়টি দেখছি।

নেসকোর নির্বাহী প্রকৌশলী-১ মোঃ আব্দুল্লাহ আল ফারুক জানান, সড়ক বিভাগ থেকে আমাদের জায়গা দেখানো হয়েছে, আমরা সেখানেই লাইন স্থাপন করছি। লাইন অপসারণ বিষয়ে নোটিশ পেয়েছেন কিনা, মূল রাস্তার মধ্যে থেকে লাইন অপসারণ বিষয়ে তিনি জানান, অপসারণ বিষয়ে কোনো কথা হয়নি, এমন যদি হয় তাহলে, সড়ক বিভাগের সঙ্গে বসতে হবে।

উল্লেখ্য যে, সিরাজগঞ্জবাসীর স্বপ্নের ৪ লেন মহাসড়ক নির্মাণ কাজে দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে ছিল । মেয়াদ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় শহরের মূল অংশে রাস্তাটির প্রায় সাড়ে ৩ কিলোমিটার নির্মাণ কাজ বন্ধ হয়ে ছিল । অবশেষে সেই কাজের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে প্রকল্পের ব্যয় দাঁড়ায় প্রায় ৪ শ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ সেই রাস্তার মাঝেই নেসকোর ৩৩ হাজার বিদ্যুতের লাইন জন্য খুঁটি স্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন: পলিথিনসহ ব্যবসায়ী আটক

বিশেষজ্ঞদের মতে, লাইন স্থাপন হলে, বৈদ্যুতিক খুঁটিতে কোনো দুর্ঘটনা ঘটলেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
নেসকো সূত্রে জানা যায়, পটিয়াবাড়ি সাব স্টেশনের জন্য ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে। আরও জানা যায়, পাবনার ইমা কনেষ্টকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান এই বৈদ্যুতিক লাইন নির্মাণের কাজ করছে।

সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, ২১ কিলোমিটার দৈর্ঘ্যরে তিনটি প্যাকেজের মধ্যে ৭ কিলোমিটার করে দুই লেন, আর শহরের কাটাওয়াবদা থেকে চন্ডিদাসগাঁতী পর্যন্ত ৬.৬ কিলোমিটার চার লেন মহাসড়ক। এর মধ্যে ২ লেন মহাসড়কগুলো ৯.৭ মিটার প্রশস্থ এবং ৪ লেন মহাসড়টির প্রস্থ হবে ১৮ মিটার। ৪ লেন সড়কের ২ পাশের রাস্তার প্রস্থ ৭.৩ মিটার করে, মাঝখানে আইল্যান্ড ১ মিটার ও ২ পাশে ফুটপাথ কাম ড্রেন ১.২ মিটার। তিন প্রকল্পে ব্যয় হয়েছে ২৬৪ কোটি টাকা এবং জমি অধিগ্রহণ ব্যয় হয়েছে ১শ ৪৫ কোটি টাকা। সর্ব মোট প্রায় ৪শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই প্রকল্পটির কাজ । ২০২০ বছর ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, জমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে ছিল কাজটি। অবশেষে জমি অধিগ্রহণ শেষে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজ। চলমান এবং সেই সড়কের মূল রাস্তায় নেসকোর বিদ্যুতের খুঁটি স্থাপন করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা