সংগৃহীত ছবি
সারাদেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া অফিসে ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে হত্যা

শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ঝালকাঠির গণমাধ্যমকর্মীবৃন্দ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তা পত্রিকার সম্পাদক এসএমএ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সহসাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন৷ সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম বাচ্চু, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি রতন আচার্য, একাত্তর টিভি প্রতিনিধি তরুন সরকার, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভি প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, মোহনা টিভি প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি এইচ এম গিয়াস উদ্দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি নাঈম হোসেন, কালবেলা প্রতিনিধি আরিফুর রহমান ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান।

আরও পড়ুন : ৭ থানার ওসিকে একযোগে বদলি

সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি মিডিয়া হাউজ ও মিডিয়াকর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা