সংগৃহীত ছবি
সারাদেশ

স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: যশোরে পারিবারিক কলহের জেরে জবাই করা গৃহবধূ পারভিনা খাতুন রোজিনা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: পুকুরে মিলল বৃদ্ধের লাশ

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য শওকত আলী গাজী বলেন, ঘটনার পর উজির আলীর (৪৮) স্ত্রী পারভিনা খাতুন রোজিনাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। শুক্রবার রাতে সে মারা যায়। আজ ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুন) মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা গ্রামে স্বামী উজির আলী তার স্ত্রীকে হত্যাচেষ্টা করে নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

স্থানীয়রা বলেন, বুধবার মধ্যরাতে কোনো এক বিষয় নিয়ে উজির ও তার স্ত্রী রোজিনার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উজির তার স্ত্রী রোজিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে জবাই করে। এ সময় এ দম্পত্তির ছেলের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে উজির স্ত্রীকে রেখে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা গৃহবধূ রোজিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

নিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী উজির তার স্ত্রী রোজিনাকে হত্যা করার চেষ্টা করে। ওইদিনই স্ত্রীকে হত্যাচেষ্টার একটি মামলা হয়। সে মামলায় একমাত্র আসামি উজির আলী আত্মহত্যা করেন। উজির আলীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে ও পারভিনা খাতুন রোজিনার মৃত্যুর পর হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা