সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় ট্রাক থেকে ছিটকে পড়ে মোরসালিন (২০) নামে চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পুকুর পাড়ে মিলল বৃদ্ধার লাশ

শনিবার (২৯ জুন) ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

তিনি আরও জানান, ধারণা করছি চালক হয়ত ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা