সংগৃহীত
সারাদেশ

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন ২য় স্ত্রী

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে হীরাঝিল আবাসিকায় কামাল উদ্দিন সুমন (৩৫) নামে ১ ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার ২য় স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

শনিবার (২২ জুন) দুপুরে এলাকার ৪নং রোডে ২জনের মধ্যে কলহের জেরে এই ঘটনা ঘটে। ঘটনায় স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ তথ্য মতে জানা যায়, আসামি নাজমা বেগম আহত কামাল উদ্দিন সুমনের ২য় স্ত্রী। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোড এলাকায় কামাল হোসেনের বাড়িতে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। কামাল উদ্দিনের সাথে স্ত্রী নাজমার প্রায়ই ঝগড়া হতো। এই ঘটনার দিন ঝগড়ার পরে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো একটি ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। এই সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু

বাড়ির মালিক কামাল হোসেন বলেন, কামাল উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম কয়েক মাস ধরেই তার বাড়িতে ভাড়া থাকেন। স্ত্রী নাজমা আদমজী ইপিজেডে ১টি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন এবং কামাল উদ্দিন একজন স্যানিটারি মিস্ত্রি। তার গ্রামের বাড়িতে তার ১ম স্ত্রী ও ৩টি সন্তান রয়েছে। এরপরও তিনি নাজমাকে বিয়ে করে এই বাসায় সংসার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সুমন নামের ১ যুবকের লিঙ্গ কাটাঁ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২য় স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় আটক রয়েছেন।

আরও পড়ুন: ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ২য় স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

চার হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা