সংগৃহিত ছবি
সারাদেশ

ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু 

জেলা প্রতিনিধি: তামাবিল-ডাউকি সীমান্তে ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইনের (৪৫) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কর্ণফুলীতে পড়ে নিখোঁজ ২

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডাউকি সীমান্তে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ মরদেহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করে। মৃত জুনায়েদ হোসাইন ঢাকার শ্যামলীতে বসবাস করতেন ও তিনি ইকবাল হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্র বলেন, বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। ২২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয়নি। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসেন বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণ

তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া বলেন, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনায় পর ভারত ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসাইনের মরদেহ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় তামাবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ মরদেহ নিহতর নিকটতম আত্মীয়স্বজনের (স্ত্রী ও বোন) হাতে বুঝিয়ে দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা