সংগৃহিত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি: ফেনীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: কলেজের দেয়াল ধসে আহত ১

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আল-আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. সুমন (২৩) পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি কাজীরবাগ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মো. বশির আহাম্মদের ছেলে। তার পৈতৃক বাড়ি নোয়াখালী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন-জামশেদ, আকাশ, রেদোয়ান ও সুমন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে রানীরহাট বাজারে গল্প করছিলেন সুমন। গত কয়েকদিন আগের বিরোধ কেন্দ্র করে সুমনের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে কয়েকজন যুবক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. সোহেল জানান, আমার ভাই আজ (শনিবার) সন্ধ্যায় কাজ শেষে রানীর হাট বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। রাত ১০টার দিকে স্থানীয় এক বড় ভাই আমাকে ফোন করে বলেন আমার ভাই এখানে মারামারি করছেন। আমি বন্ধ করে দিয়েছি তারপরও সে কথা শুনছে না। এরপর শুনি মারামারি করার সময় ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণ

কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, রানীরহাট বাজারে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার খবর শুনেই হাসপাতালে ছুটে এসেছি। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সুনির্দিষ্ট কারণ জানতে পারিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা