সংগৃহিত ছবি
সারাদেশ

গঙ্গাস্নানে নেমে ২ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে সাগরে গঙ্গাস্নান করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানজট

রোববার (১৬ জুন) সকাল ১১টার দিকে সাগরে তারা নিখোঁজ হয়। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় এলাকাবাসী ২ শিশুকে উদ্ধার করে।

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- সীতাকুণ্ডের কুমিরার জেলে পাড়া এলাকার অনিল দাশের মেয়ে খুশি দাশ ও একই এলাকার রানা দাশের মেয়ে কিশোরী দাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়ার উদ্যোগে গঙ্গাস্নান দিতে যায় ৬ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শিশুরা। যখন তারা গঙ্গাস্নান করতে যায় তখন সমুদ্রে জোয়ার ছিল। গঙ্গাস্নান শেষে ফেরার সময় হুড়াহুড়ি করে সমুদ্র কিনারায় উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশি দাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চাঁদপুরে ৫০ গ্রামে পালিত হচ্ছে ঈদ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, সকালে গঙ্গাস্নান করতে গিয়ে ২ শিশু নিখোঁজ হয়। এরপর স্থানীয়রা ২ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী বলেন, সমুদ্রের যে জায়গায় ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই জায়গায় এর আগেও বেশ কয়েকজন লোক মারা গেছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা