সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপা, নিহত ২

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় বহুলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন: ১২০ টন কাঁচামরিচ আমদানি

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ (২৩) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত জোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা (৬০)। আর আহতরা হলেন- দুর্ঘটনায় মারা যাওয়া জোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী (৫৫) ও বহুলী গ্রামের শাহ আলম। বাকিজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় দুজন মারা গেছেন ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দ করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, এ ঘটনায় মোট চারজনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে সাদ ও মহাদেবকে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে ঝর্ণা রানীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিজন এখানে চিকিৎসাধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা