সংগৃহীত ছবি
সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের শাহনাজ আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু‌দ্ধে।

আরও পড়ুন: পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার র‌হিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পু‌লিশ। অভিযুক্ত বিশাল রহমান (২২) একই এলাকার ফারুক হো‌সে‌নের ছেলে।

এলাকাবাসী ও নিহ‌তের স্বজনরা বলেন, প্রায় ১ বছর আগে একই উপ‌জেলার রায়পুর ইউনিয়‌নের কাঁচনা এলাকার শাহজাহা‌নের মে‌য়ে শাহনাজ আক্তারকে ভা‌লো‌বে‌সে বি‌য়ে করেন বিশা‌ল। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য শাহনাজকে মারধর করতেন। আজ‌ ভো‌রে বিশা‌লের বা‌ড়ি থে‌কে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতি‌বেশীরা এগিয়ে আসেন। এ সময় তারা শাহনাজ‌কে বিছনায় মৃত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেন। প্রতি‌বেশীদের দে‌খে দ্রুত পা‌লি‌য়ে যান বিশাল, তার বাবা ফারুকসহ প‌রিবারের সদস্যরা।

নিহত শাহনা‌জের বাবা জানান, তারা ভা‌লো‌বে‌সে সম্পর্ক ক‌রে বি‌য়ে ক‌রে। চার মা‌সের অন্তঃসত্ত্বা মে‌য়ে‌টি‌কে তার স্বামী, শ্বশুর ও তার দেবর গলা টি‌পে শ্বাস‌রোধে হত্যা ক‌রে‌ছে। এর আগেও শ্বশুরবা‌ড়ির লোকজন শাহনাজ‌কে মারধর কর‌তো।

আরও পড়ুন: অস্ত্রসহ গ্রেফতার ১৭

র‌হিমানপুর ইউনিয়নের চেয়ারম‌্যান মো. আব্দুল হান্নান ব‌লেন, অভিযুক্ত বিশাল বেকার ও উচ্ছৃঙ্খল জীবনযাপন কর‌তেন। তার বিরু‌দ্ধে ইউনিয়ন প‌রিষ‌দে একা‌ধিক অভি‌যোগও রয়ে‌ছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফি‌রোজ ওয়া‌হিদ জানান, নিহ‌তের লাশ বিছানায় প‌ড়ে‌ছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হ‌য়ে‌ছে। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা