সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ গ্রেফতার ১৭

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভাদিতলা এবং সদর উপজেলার কুলিয়াপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পৃথক একটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৯ মে) মধ্যরাতে পৃথক এই অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আরও পড়ুন: জাল টাকা ও বিয়ারসহ আটক যুবক

গ্রেপ্তারকৃতরা হলো- আসিফুর রহমান আসিফ (২১), মো. আব্দুল জলিল ওরফে কায়সার (২২), আব্দুল্লাহ আলম মুহিম (২৩), মো. নাহিম (২১), সাজ্জাদ মিয়া (২১), শাহরিয়াজ ওসমান হৃদয় (২০), মো. ইসমাইল উদ্দিন ওরফে গুরা মিয়া (২০), আব্দুল মালেক ওরফে মালেক (২৪) ও মো. পারভেজ (২৩)।

তিনি জানান, বুধবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা এলাকায় চিকনপাতা গাছের বাগানে কতিপয় অস্ত্রধারী লোকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই তথ্যের ভিক্তিতে র‍্যাবের ১টি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রসহ (১০-১৫) জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এরপর ধাওয়া দিয়ে ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ২টি কিরিচ দা, ১টি লোহার রড, ১টি লাঠি, ২টি টর্চ লাইট, ১ টুকরো লম্বা রশি, ৯টি মোবাইল ফোন ও ৩ হাজারের বেশি কিছু নগদ টাকা পাওয়া যায়।

আরও পড়ুন: রাজধানীতে ভবনে বিস্ফোরণ, নিহত ১

অপরদিকে বুধবার মধ্যরাতে সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আরো ১টি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, কক্সবাজার শহরের পর্যটন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে কিছু লোকজন সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কুলিয়াপাড়ায় জড়ো হওয়ার তথ্য পায় র‌্যাব। ারেপর র‌্যাবের ১টি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা টের পেলে তারা দিক-বিদিক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এই সময় ধাওয়া দিয়ে ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

তাদের কাছে থেকে ১টি রামদা, ৩টি ছোরা, ১টি কুড়াল, ১টি লোহার পাইপ, ১টি কাঠের লাঠি ও ১টি টর্চ লাইট পাওয়া যায়।

আরও পড়ুন: আত্মসমর্পণ করবেন ৫০ জলদস্যু

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সকলেই একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য।এদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা