ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরও পড়ুন: দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক আমিনুর রহমান (২৩) বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুরের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

আরও পড়ুন: ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

আটক আমিনুরের পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে আর সে বাড়ি ফেরেনি। আজ স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তাকে আটক করেছে বিএসএফ।

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বর্ডারে মাদক আনতে গিয়ে বিএসফের কাছে ওই যুবক ধরা পড়েছে বলে জানতে পেরেছি।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, আমিনুর ভারতের ভেতরে গেলে বিএসএফ তাকে আটক করে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা