ছবি: সংগৃহীত
সারাদেশ

কেশবপুরে অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, মেধাবী ও অসহায় শিশুদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মঙ্গলবার (২ এপ্রিল) দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থাটির পরিচালক মো. হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান বাবুর সঞ্চালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি সাংবাদিক মো. আশরাফুজ্জামান।

আরও পড়ুন: বুয়েটে ছাত্ররাজনীতি চালু করতে হবে

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থাটি একটি শিশুবান্ধব সংস্থা। সংস্থাটি দীর্ঘদিন থেকে গরীব, মেধাবী ও অসহায় শিশুদের কল্যাণে কাজ করে আসছে। আমি সংস্থাটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা এনজিওর সিনিয়র ম্যানেজার মো. মুনছুর আলী, মাইকেল স্যোসাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. ইউছুফ আলী, দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. ফরিদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. মকবুল হোসেন মুকুল, কেশবপুর নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক, দফতর সম্পাদক মো. আবু সালেহ মাসউদ হাসান, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান রকি ও কেশবপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভীন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা