ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় সাড়ে ৩ হাজার কেজি মাছ জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি অবৈধ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন: সব বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নদীতে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের নিয়মিত অভিযানে অংশ হিসেবে সোমবার (২৫ মার্চ) ভোরে ভোলার ইলিশায় মেঘনা নদী থেকে ঢাকাগামী কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে এই মাছ জব্দ করা হয়।

অভিযানে চিংড়ি, পোয়া ও পাঙ্গাসসহ সাড়ে ৩ হাজার কেজি মাছ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন: ফের বিস্ফোরণে কাঁপল টেকনাফ

উল্লেখ, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা