শিল্প ও সাহিত্য

নাট্যাচার্য সেলিম আল দীনের চলে যাওয়ার ১২ বছর

নাট্যাচার্য সেলিম আল দীনের চলে যাওয়ার ১২ বছর আজ। ২০০৮ সালের এদিনে তিনি মারা যান।তিনি একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সেলিম আল দীন তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।

দেশের শীর্ষস্থানীয় নাট্যদল ঢাকা থিয়েটার এই দিনটিকে স্মরণ করছে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আজ সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একডেমি থেকে বাসে করে নাট্যাচার্যের আমৃত্যু কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা করবেন নাট্যকর্মীরা। সেখানে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি পর্যন্ত অনুষ্ঠিত হবে স্মরণ শোভাযাত্রা।

তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে সকাল সাড়ে ১০টায়। এদিকে আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামীকাল থাকছে ‘চলচ্চিত্র ও কথকতাঃ যৈবতী কন্যার মন’ শীর্ষক আলোচনা পর্ব।এতে বক্তব্য রাখবেন ছবিটির পরিচালক নারগিস আক্তার। এটি নির্মাণ করা হয়েছে সেলিম আল দীনের বিখ্যাত মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ থেকে। ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি প্রায় আট বছর পর আগামী মার্চে মুক্তি পাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা