শিল্প ও সাহিত্য

গ্রামীণফোনকে আইনি নোটিস দিলো হুময়ূন পরিবার

নিজস্ব প্রতিবেদক: মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গ্রামীণফোনকে আইনি নোটিস পাঠিয়েছে হুমায়ূন আহমেদের পরিবার। বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠানে তার দর্শকপ্রিয় চারটি ধারাবাহিক নাটকের চারটি চরিত্র ব্যবহার করায় এই নোটিস পাঠানো হয়।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, মেয়ে নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, ছেলে নূহাশ হুমায়ুন ও ভাই জাফর ইকবালের পক্ষে নোটিসটি পাঠিয়েছেন তাদের আইনজীবী হামিদুল মিজবাহ।

সোমবার (২৬ জুলাই) ইমেইলে নোটিস পাঠানোর পর মঙ্গলবার তা আবার রেজিস্ট্রি ডাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ আইনজীবী।
নোটিসের প্রাপ্তিস্বীকার করে এরই মধ্যে আলোচ্য বিষয়বস্তুগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর জুলাইয়ে ফেসবুক পেইজ ও ইউটউব চ্যানেল থেকে ‘কেমন আছেন তারা?’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠান প্রচার করে গ্রামীণফোন।

অনুষ্ঠানটিতে লেখক, নির্মাতা হুমায়ুন আহমেদের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’র ‘বাকের ভাই’, অয়োম’র ‘এলাচি বেগম’, বহুব্রীহি’র ‘সোবহান সাহেব’ ও ‘উড়ে যায় বক পক্ষী’ ধারাবাহিক নাটকের ‘তৈয়ব আলী’ চরিত্রটিকে ব্যবহার করা হয়।

আইনজীবী হামিদুল মিজবাহ বলেন, গ্রামীণফোনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানের পর্বগুলো তিন দিনের মধ্যে অপসারণের পাশাপাশি মেধাস্বত্ব লঙ্ঘনের জন্য ১৫ দিনের মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৮ হাজার আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিসে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, গ্রামীণফোন অতি সম্প্রতি হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের প্রদানকৃত একটি আইনি নোটিস গ্রহণ করেছে। নোটিসের বিষয়বস্তুটি একটি পূর্ণ দৈর্ঘ্যের রেডিও শোর সাথে সম্পর্কিত এবং মূলত রেডিও স্বাধীনের প্রযোজনায় সংক্ষিপ্তকৃত সোশ্যাল মিডিয়া কনটেন্ট।
প্রয়াত লেখকের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই কনটেন্ট ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে।

গত বছর জুলাইয়ে ফেসবুক পেইজ ও ইউটউব চ্যানেল থেকে ‘কেমন আছেন তারা?’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক বাণিজ্যিক প্রচারণামূলক অনুষ্ঠান প্রচার করে গ্রামীণফোন।

অনুষ্ঠানটিতে লেখক, নির্মাতা হুমায়ুন আহমেদের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’র ‘বাকের ভাই’, অয়োম’র ‘এলাচি বেগম’, বহুব্রীহি’র ‘সোবহান সাহেব’ ও ‘উড়ে যায় বক পক্ষী’ ধারাবাহিক নাটকের ‘তৈয়ব আলী’ চরিত্রটিকে ব্যবহার করা হয়।

আইনজীবী হামিদুল মিজবাহ বলেন, গ্রামীণফোনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানের পর্বগুলো তিন দিনের মধ্যে অপসারণের পাশাপাশি মেধাস্বত্ব লঙ্ঘনের জন্য ১৫ দিনের মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৮ হাজার আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিসে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মো. হাসান বলেন, গ্রামীণফোন অতি সম্প্রতি হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের প্রদানকৃত একটি আইনি নোটিস গ্রহণ করেছে। নোটিসের বিষয়বস্তুটি একটি পূর্ণ দৈর্ঘ্যের রেডিও শোর সাথে সম্পর্কিত এবং মূলত রেডিও স্বাধীনের প্রযোজনায় সংক্ষিপ্তকৃত সোশ্যাল মিডিয়া কনটেন্ট। প্রয়াত লেখকের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই কনটেন্ট ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা