শিল্প ও সাহিত্য

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা ২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী প্রথিতযশা কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক কবি মুহম্মদ নূরুল হুদাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হল।

চলতি বছরের ২৫ মে কবি হাবিবুল্লাহ সিরাজী মারা যাওয়ার পর এতদিন বাংলা একাডেমির মহাপরিচালক পদটি শূন্য ছিল।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালিতে জন্মগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়ণের সময় সাহিত্য অঙ্গনে প্রভাব ফেলতে শুরু করেন তিনি।

পরে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পান। কর্মজীবনে জার্মানি, জাপান, আমেরিকা, হাওয়াই, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বেইজিং, শ্রীলংকা, তুরস্ক প্রভৃতি দেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন তিনি, পেয়েছেন নানা সম্মাননা। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার।

মুহম্মদ নূরুল হুদা কবিতার পাশাপাশি লিখেছেন উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কাব্যনাট্য, গান। ‘জাতিসত্তার কবি’ হিসেবে পরিচিতি মুহম্মদ নূরুল হুদা ২০১৫ সালে পান একুশে পদক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা