শিল্প ও সাহিত্য

যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই হবে বইমেলা

হাসনাত শাহীন: দুয়ারে কড়া নাড়ছে এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’। আর মাত্র ৫দিন পরেই শুরু হবে আপামর মানুষের প্রাণের এই মেলা।

এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রণালয় জানাচ্ছে বিগত কয়েক দিনে দেশে করোনার প্রকোপ বেড়েছে। যার ফলে করোনা নিয়ে দেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবু এই পরিস্থিতির মাঝেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গেলো কয়েক দিনে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে উদ্বিগ্ন। তবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই ‘অমর একুশে বইমেলা’ অনুষ্ঠিত হবে।

কে এম খালিদ বলেন, এবার আয়তনের দিক থেকে বিশাল পরিসরে বইমেলা অনুষ্ঠিত হবে। প্রায় ১৫ লাখ বর্গফুট এলাকাজুড়ে থাকছে মেলার বিস্তৃতি। যা, গতবারের থেকে প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

তিনি বলেন, এবারের মেলায় আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ করোনার প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা। মাস্ক পরিধান ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সে সঙ্গে আমাদের ভ্রাম্যমাণ টিম থাকবে এ বিষয়টি নজরদারি করতে। এছাড়াও আমরা মেলার প্রতিটি প্রবেশ পথে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। এর পাশাপাশি ঝড়বৃষ্টি থেকে বাঁচতে চারটি আশ্রয় কেন্দ্রও থাকছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরো বলেন, এবার বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গেট থেকে একটি নতুন প্রবেশ পথ থাকছে। সে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকা সংলগ্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আকস্মিক এ বইমেলা পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান এবং ‘অমর একুশে বইমেলা ২০২১’ পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনা মহামারীর কারণে এবারই প্রথমবারের মতো ভাষাচেতনার মাস ফেব্রুয়ারির পরিবর্তে ‘অমর একুশে গ্রন্থমেলা’ অনুষ্ঠিত হচ্ছে বাঙালির মুক্তিচেতনার মাস- মার্চে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা