জাতীয়

৯ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব সুপার মার্কেট ও মার্কেট বন্ধ থাকবে। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সান নিউজকে এ কথা জানান।

তিনি বলেন, আমাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলোতে ক্রেতা শূন্য হয়ে পড়া এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে প্রথমে সাত দিনের সিদ্ধান্ত হলেও পরিবেশ এখনো পুরোপুরি ইতিবাচক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব মার্কেট বন্ধ থাকবে।

তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেন পণ্যের দাম বাড়ানো না হয়।

এর আগে গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭ দিন সুপার মার্কেট ও মার্কেটগুলো বন্ধ ঘোষণা করে সমিতি। সার্বিক পরিবেশ বিবেচনায় এনে গত রোববার (২৯ মার্চ) আরও চার দিন বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত মার্কেটগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পরে আরও পাঁচ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা