বাণিজ্য

‘৮৯ শতাংশ বেতন, ৯২ শতাংশ বোনাস পরিশোধ হয়েছে’

নিজস্ব প্রতিনিধি: সরকার নির্ধারিত সময়ে সোমবার (১০ মে) পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি খাতের মোট শ্রমিকের মধ্যে ৮৯ শতাংশ শ্রমিকের বেতন এবং ৯২ শতাংশ বোনাস পরিশোধ করা হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম।

সোমবার (১০ মে) তিনি বলেন, নির্ধারিত সময়ে বেতন-বোনাস পরিশোধের জন্য বিজিএমইএ’র পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কর্মদিবস কম থাকায় অর্থাৎ শুক্র, শনি ও শবে কদরের ছুটির কারণে সব কারখানা মালিক তাদের শ্রমিকের পাওনা সম্পূর্ণ করতে পারেনি। আশা করছি অল্প সময়ের মধ্যে তা সমাধান হয়ে যাবে।

শ্রমিকদের ছুটির বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনায় শ্রমিকদের ছুটি ৩দিন। এর বাইরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকের পাওনা ছুটির সঙ্গে সমন্বয় করা যাবে। তবে ছুটির দিন বাড়লেও শ্রমিকরা তাদের কর্ম এলাকা ত্যাগ করতে পারবেন না।

কারণ হিসেবে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সবার সচেতন হওয়া দরকার। শ্রমিক ভাই-বোনদের জীবনের ঝুঁকি কমাতে, সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি শ্রমিকরা নিজেদের স্বার্থে, জীবন-জীবিকার স্বার্থে কর্ম এলাকায় ঈদ উদযাপন করবেন।

এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ঘোষণা দিয়েছিলেন, ১০ মে মধ্যে গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস এবং এপ্রিল মাসসহ যদি কোনো মাসের বেতন বকেয়া থাকে তা পরিশোধ করতে হবে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা অংশ নেন।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা