বিনোদন

৫০ নির্মাতা পেলেন ডিরেক্টরস গিল্ড এর সহযোগিতা

বিনোদন প্রতিবেদক:

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব এসে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। আর এর থাবায় বন্ধ রয়েছে সব ধরণের টেলিভিশন নাটকের শুটিং।

এ অবস্থায় এই দুর্যোগে ৫০ জন নাটকের পরিচালকের পাশে এসে দাঁড়িয়েছে টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠনটির সভাপতি সালাউদ্দিন লাভলু জানান, করোনা পরিস্থিতির কারণে ৫০ জন নাট্য নির্মাতা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। তাদেরকে প্রাথমিকভাবে সংগঠনের পক্ষ থেকে ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) সম্প্রতি সবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য আন্তঃসাংগঠনিক তহবিলে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সদস্যরা সম্মিলিতভাবে একটা তহবিল গড়েছেন। করোনা সংক্রমণ রোধে নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে।

এতে দৈনিক মজুরিতে কাজ করা শুটিং ইউনিটের সদস্যদের পাশাপাশি যারা স্বল্প আয়ের পরিচালক তারাও অর্থনৈতিকভাবে দুঃসময় পার করছেন।

আর এ পরিস্থিতিতে সহকর্মীর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা