আন্তর্জাতিক

৩ কাশ্মিরি সাংবাদিকের পুলিৎজার জয়

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৯ সালের আগস্টে ভারত শাসিত জম্মু কাশ্মিরের অভূতপূর্ব পরিস্থিতির চিত্র বিশ্বের সামনে তুলে ধরে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার জিতেছেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি)’র তিন সাংবাদিক ।

৪ মে সোমবার করোনা ভাইরাসের কারণে ইউটিউবে সরাসরি সম্প্রচারে এই পুরস্কার ঘোষণা করা হয়।

জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর টানা কারফিউ, ইন্টারনেট আর মোবাইল বন্ধের মতো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তুলে ধরে ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ।

সাধারণত প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে ঘোষণা করা হয় এই পুরস্কার।

একটি বিবৃতিতে পুলিৎজারের ওয়েবসাইটে বলা হয়, অস্থির জীবনের আকর্ষণীয় ছবি তুলে ধরার জন্য কাশ্মিরের ওই তিন ফটো সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সুত্র: আল জাজিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা