আন্তর্জাতিক

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় মিশিগানের গভর্নরের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রের মিশিগান আঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে মামলা করেছেন রিপাবলিকান দলের রিপ্রেজেনটেটিভ পল মিশেল।

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় গভর্নর জরুরি অবস্থা জারি করায় সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার মামলাটি করা হয়।

মামলায় মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডনকেও আসামি করা হয়েছে।

গত ২৯ এপ্রিল রাজ্যের আইনসভায় জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়ানোর প্রস্তাব করেন গভর্নর। এতে রিপাবলিকান প্রতিনিধিরা বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়। পরদিন ৩০ এপ্রিল গভর্নর গ্রেচেন হুইটমার নির্বাহী ক্ষমতায় জরুরি অবস্থার সময় আরো দুই সপ্তাহ বাড়িয়ে দেন।

১৯৪৫ সালের মার্কিন জরুরি অবস্থা আইনে বিশেষ এখতিয়ারে রাজ্যের জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন বলে এক প্রেস ব্রিফিং জানান তিনি।

এদিকে, জরুরি অবস্থা তুলে নিতে ট্রাম্পপন্থীরা সশস্ত্র বিক্ষোভ প্রদর্শন করেন। মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে কয়েক হাজার জনগণ ওই বিক্ষোভে অংশ নেন। দেশজুড়ে জারি নানা বিক্ষোভে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিতে দেখা গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৭১ হাজার ৮৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

হাম আতঙ্কে দেশ, একদিনে ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়...

ডিজিটাল পদ্ধতিতে মাদ্রাসা শিক্ষক বদলি, নতুন নীতিমালা

দেশের বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড় ধরনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা