জাতীয়

১১ দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের বিষয়ে মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি দুর্দশাগ্রস্ত প্রবাসীদের খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে তারা যেন চাকরিতে পুর্নবহাল হতে পারেন সেজন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের কথাও বলেন ১১ দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের।

১১ টি দেশ হলো সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, ও লিবিয়া।

ওই ১১ দেশের কূটনীতিকের সাথে ভিডিও কনফারেন্সের সময় ২৭ এপ্রিল সোমবার এ নির্দেশনা দেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসেন, তবে তারা যেন তাদের ন্যায্য বেতন ও ভাতা পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। এই সংকটকালে সামর্থবান প্রবাসী বাংলাদেশিদেরও দুর্দশাগ্রস্ত স্বদেশিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি সকল প্রবাসীকে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও সংযুক্ত হন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সকল বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা