খেলা

হুইল চেয়ার ক্রিকেটারদের মুশফিকের ঈদ উপহার

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার সংকটময় অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন (ডিডিএফ) হুইল চেয়ার ক্রিকেট দলকে আর্থিক সহায়তা ও তাদের পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম।

শুক্রবার (২২ মে) বিকেলে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে মুশফিকুর রহিমের এসব সহায়তা হুইলচেয়ার ক্রিকেটারদের কাছে পৌঁছে দেন ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না এ সব সাহায্য ক্রিকেটারদের হাতে তুলে দেন।

এ সময় মুশফিকুর রহিম ভিডিও কলে উপস্থিত হুইলচেয়ার ক্রিকেটারদের অভিনন্দন জানান। আগামীতে আরও বেশি সহযোগিতার আশ্বাস দেন।

হেদায়েতুল আজিজ মুন্না বলেন, আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ও ৮০ জন প্রতিবন্ধীর মাঝে ৫০ হাজার টাকার খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় তিনি মুশফিকুরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

হামে শিশু মৃত্যু: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে,...

সোমবার ব্রাজিল দল ঘোষণা, নেইমারকে নিয়ে যা বললেন আনচেলত্তি 

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী সোমবার বিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা