আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক    

আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ইরানের কঠোর হুঁশিয়ারির পর। দেশটি জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাবে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানি পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

শনিবার (৬ জুন ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে—হরমুজ প্রণালিতে অনুমোদনবিহীন ট্যাংকার চলাচলকে কেন্দ্র করে কেশম দ্বীপ ও সিরিক এলাকায় থাকা তাদের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে।

এর পাল্টা জবাবে ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে চারটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সতর্ক করা হয়। নির্দেশ অমান্য করায় একটি ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে থামানো হয়, বাকি জাহাজগুলো ফিরে যায়।

পরবর্তীতে রাত ২টার দিকে কেশম ও সিরিক দ্বীপে থাকা আইআরজিসির দুটি টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এর প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা আঘাতে মার্কিন ও তার মিত্রদের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরান আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিক্রিয়া আরও কঠোর হবে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে—তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করা হলে তার সম্পূর্ণ দায় মার্কিন-ইসরায়েল জোটকে নিতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা