সারাদেশ

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে সুশীল সমাজ ও সর্বস্তরের সাধারণ জনগন অংশগ্রহণ করেন ।

রবিবার (৭ জুন ) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহবায়ক চাইথোয়াই মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ননী ব্রত ত্রিপুরা, সাবেক জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন এবং শিক্ষার্থী মংনুচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটি আসন থেকে জনগনের রায়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যোগ্য নেতৃত্বে পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে এ অঞ্চলের উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্খা তৈরী হয়েছিল।

বক্তারা দাবি করেন , পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। দীপেন দেওয়ান একজন সৎ মানুষ ই নন, তিনি দক্ষ ও জনবান্ধব ব্যক্তি। এমন ব্যক্তির নেতৃত্ব এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারে। তার পদত্যাগে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে পদত্যাগের কারণ স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি তাকে পুনর্বহালের দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


সান নিউজ / জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা