বিনোদন

স্বাস্থ্যকর্মীদের ২০ হাজার বিশেষ জুতা উপহার প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক:

মরণঘাতী করোনা প্রতিরোধে ও আক্রান্তদের সুস্থ করার জন্য দিনরাত পরিশ্রম করছে অসংখ্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তাই এসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষভাবে তৈরি সুরক্ষামূলক ২০ হাজার জুতা উপহার দিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এর মধ্যে ভারতে ১০ হাজার এবং যুক্তরাষ্ট্রে ১০ হাজার জুতা অনুদান দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ক্রস নামের একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার সুবাদে তাদের সঙ্গে যুক্ত হয়ে জুতা উপহারের এই উদ্যোগ গ্রহণ করেছেন ‘পিসি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে এই বিষয়ে প্রিয়াঙ্কা লেখেন, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাই বর্তমান সময়ের আসল হিরো। তারা প্রতিদিন বহু মানুষের প্রাণ বাঁচাতে লড়ছে। এই জুতাগুলো তাদের পক্ষে এই সময় আরামদায়ক হবে, কাজ করতেও সাহায্য করবে। এগুলো সহজেই ধুয়ে ফেলা যায়, যা তাদের দরকার। আমি তাদের সাহায্য করতে পেরে আনন্দিত।

এদিকে, করোনা মোকাবিলার জন্য ভারতের পিএম কেয়ার ফান্ড, ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, নো কিড হাঙ্গরিসহ মোট ১৫টি সংস্থায় আর্থিক অনুদান দিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪ মহিলা স্বাস্থ্যকর্মীকে উপহার হিসাবে ১ লক্ষ ডলার দিয়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা