জাতীয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বাতিল

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটিও। করোনা পরিস্থিতিজনিত কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই কারণে স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান।

শনিবার (২১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেন। সেখানে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, বৈঠকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অর্পণের যে নিয়মিত কর্মসূচি হয়ে থাকে করোনা ভাইরাসে উদভূত পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে। একই কারণে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে স্বাধীনতা পদক প্রদানের অনুষ্ঠানটি সরকার আয়োজন করবে বলে জানানো হয়।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তৃতি ও এজন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারা দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, এই ভাইরাসের প্রকোপের কারণে এর আগে মুজিববর্ষের অনুষ্ঠানের সূচি পরিবর্তনের পাশাপাশি স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় শিশু-কিশোরদের কুচকাওয়াচ অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা