খেলা
বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট

স্বস্তিতে প্রথম দিন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:

শুরুতে উইকেটে জেকে বসে জিম্বাবুয়ে। কিন্তু তাদের ব্যাটিংয়ে ধ্বস নামায় তরুণ বোলার নাঈম হাসান এবং আবু জায়েদ রাহী। এরপর আবার বাংলাদেশের বোলারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের বোলারদের স্বাচ্ছন্দেই খেলতে থাকেন তিনি। দেখে খেলতে খেলতে তুলে নেন অনবদ্য এক সেঞ্চুরিও। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে আরভিন জানালেন, লড়াই করতেই বাংলাদেশে এসেছেন তিনি।

দিনের শেষে বিকেল গড়িয়ে এলে ভয়ঙ্কর হয়ে ওঠা সেই আরভিনকে তুলে নিলেন দিনের সবচেয়ে সফলতম বোলার নাঈম হাসান। নির্ধারিত ৯০ ওভারের খেলায় মাত্র ১০ বল বাকি থাকতেই নাঈম হাসানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরভিন। ২২৭ বল মোকাবেলা করে তিনি সংগ্রহ করেন ১০৭ রান। এর মাঝে বাউন্ডারি ছিল ১৩টি।

প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২২৮ রান। গড় রানের হিসেবে ওভার প্রতি ২.৫৩ করে নিয়ে একেবারে খাঁটি টেস্ট ইনিংস মনে হবে একে। ৯ রান নিয়ে উইকেটে রয়েছেন রেগিস চাকাভা এবং কোনো রান না নিয়ে ডোনাল্ড তিরিপানো।

৪ উইকেট নেন নাঈম হাসান এবং বাকি দুটি নেন আবু জায়েদ রাহী। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন টাইগার বোলাররা। কেভিন কাসুজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন আবু জায়েদ।

দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে নাঈমের হাতে ধরা পড়েন কাসুজা। তবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর সাফল্যের দেখা পায়নি টাইগার বোলাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসের প্রথম সেশনে ১ উইকেটে ৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায়।

দ্বিতীয় উইকেটে জুটিতে জিম্বাবুয়েকে পথ দেখান মাসভাউরে ও আরভিন। বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই খেলতে থাকেন তারা। তবে বিরতির পর ঠিকই আপন কক্ষপথ চিনে নেয় বাংলাদেশ। দু’জনের ১১১ রানের জুটি ভাঙেন নাঈম। মাসভাউরেকে নিজের বলে নিজেই তালুবন্দী করেন নাঈম। জিম্বাবুয়ে ওপেনারের ১৫২ বলে ৬৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চারে।

মাসভাউরেকে হারালেও থামেনি আরভিনের রানের চাকা। মাঝখানে নাঈমের ঘূর্ণিতে কাবু হয়ে ব্রেন্ডন টেইলর (১০), সিকান্দার রাজা (১৮) ফিরলেও সেঞ্চুরির পথে এগিয়ে চলেন তিনি। টাইগার বোলাররা শত চেষ্টা করেও আরভিনকে সেঞ্চুরি বঞ্চিত করতে পারেননি। মাঝখানে আবু জায়েদের দ্বিতীয় শিকার হয়ে টিমিসেন মারুমা (৭) সাজঘরে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি উদযাপন করেন ৩৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।

তবে সেঞ্চুরির পর ঠিকই নাঈমের ঘূর্ণিতে কাবু হয়েছেন আরভিন। তার ২২৭ বলে ১০৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে। আগামীকাল প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শুরু করবেন জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান রেগিস চাকাবা (৯) ও ডোনাল্ড তিরিপানো (০)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা