প্রবাস

সোনা পাচারকালে ত্রিপুরায় বিএসএফ’র কাছে আটক ১ 

ত্রিপুরা প্রতিনিধি:
প্রকাশ্যে দিনের বেলা বাংলাদেশ থেকে ত্রিপুরায় সোনার বার পাচার করে ফিরে আসার সময় এক পাচারকারীকে আটক করে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ১২০ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।

আজ বুধবার(৮ জানুয়ারি) আগরতলার পার্শ্ববর্তী ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ জয়পুর এলাকা থেকে সোনার বারসহ এই পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর মিঞা।

বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ার্স আইজি এ কে যাদব এক সংবাদ সম্মেলন ডেকে একথা নিশ্চিত করেন।

আইজি বলেন, প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে সীমান্তের গেট দিয়ে কাঁটাতারের বাইরে গিয়েছিল সে। সন্দেহ হওয়ায় ফিরে আসার সময় তাকে তল্লাশী করা হয়। তখন তার শরীর থেকে মোট ১৬টি সোনার বার জব্দ করে বিএসএফ। জব্দকৃত বার গুলির মোট ওজন ২কেজি ৬৭গ্রাম। ভারতীয় বাজারে এর মূল্য ৯৫লাখ ৯৩হাজার ২০০রুপি। সোনার পাশাপাশি তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন এবং একটি দামি ঘড়ি জব্দ করা হয়েছে বলেও জানান এ কে যাদব।

তার বাড়ি সীমান্ত এলাকায়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা