সারাদেশ

সেনাবাহিনীর ঈদ বাজার এবার খাগড়াছড়িতে

নিজস্ব প্রতিনিধি

দেশের দুর্দিনে বরাবরই বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব দায়িত্বের পাশাপাশি ভিন্নভাবেও এগিয়ে এসেছে। করোনার প্রভাবে কৃষকদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে নিজস্ব অর্থায়নে উৎপাদিত ফসল কিনেছে। এবং নিন্ম আয়ের মানুষের জন্য তা দিয়ে বাজার বসিয়েছিল চট্টগ্রামে। দেশের মানুষের প্রশংসায় পঞ্চমুখও হয়েছে এ কাজের জন্য।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নিম্ন আয়ের মানুষের জন্য খাগড়াছড়িতে ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২০ মে প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কৃষিজ পণ্য কিনে ‘১ মিনিটের বাজার’ নামে তা বিনামূল্যে বিতরণ করে নিম্নআয়ের মানুষের মাঝে। আর এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে রবিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে ব্যতিক্রমী এক ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে পাহাড়ে বসবাসকারী নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, আলু, পটল, মিষ্টি কুমড়াসহ প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারবেন।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এই কার্যক্রমের প্রতিটি সবজি এই রিজিয়নের আওতাধীন পানছড়ি উপজেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে আনা হয়। এতে করে যে সকল প্রান্তিক কৃষক করোনা পরিস্থিতির কারণে উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না, তারা লাভবান হচ্ছেন।' একইভাবে সাধারণ নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

রাতের মধ্যেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা