সারাদেশ

এবার নিস্তব্ধ থাকবে 'শোলাকিয়া'

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২৭০ বছরের ইতিহাস ভেঙে এই প্রথম লাখো মুসল্লির শোলাকিয়া নিস্তব্ধ থাকবে। লাখো মুসল্লির সমাগম থাকবে না, থাকবে না আগতদের মুখের লাব্বাইক ধ্বনি। যার সুরে সুরে মুখরিত হতো পুরো এলাকা।

২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়ায় জঙ্গি হামলার পরও যে মাঠে কমতি হয়নি লাখো মুসুল্লির সমাগম, সে মাঠ এবার ১৯৩তম ঈদ জামাতে রবে নিরব। অদৃশ‌্য এক করোনাভাইরাস পাল্টে দিচ্ছে ইতিহাসের সব সমীকরণ।

শত শত বছর ধরে দেশের বৃহৎ ঈদ জামাত হতো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায়। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হতো একমাস আগে থেকেই।

গত ১৫ মে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৩তম ঈদ জামাত হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছিলেন, জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরী।

তিনি বলেছিলেন, শোলাকিয়ায় লাখো মুসুল্লির সমাগম হয় বিধায় তাদের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

ইতিহাস থেকে জানা যায়, শোলাকিয়া কিশোরগঞ্জ জেলা শহরের একটি বৃহৎ ও পুরাতন জনবসতি এলাকা। বর্তমান শোলাকিয়ার পূর্বনাম ছিল রাজাবাড়ীয়া। কিশোরগঞ্জ শহরের পূর্ব উত্তরকোনে নরসুন্দা নদীর অববাহিকায় শোলাকিয়া এলাকাটির অবস্থান। জনশ্রুতি আছে, শোলাকিয়া ঈদগাহের প্রথম বড় জামাতে সোয়ালাখ মুসল্লি অংশগ্রহণ করেছিলেন।

আবার কারো কারো মতে মুঘল আমলে এখানে অবস্থিত পরগনার রাজস্বের পরিমাণ ছিল সোয়ালাখ টাকা। উচ্চারণের বিবর্তনে 'সোয়ালাখ' থেকে 'সোয়ালাখিয়া', সেখান থেকে বর্তমান শোলাকিয়া নামে উৎপত্তি।

দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে জমি ওয়াকফ করেছেন। সে ওয়াকফ নামায় লেখা আছে, ১৭৫০ সাল থেকে এ মাঠে ঈদের জামাত হয়ে আসছে। সে হিসাব অনুযায়ী, শোলাকিয়া মাঠের বর্তমান বয়স ২৭০ বছর। তারপর ১৮২৮ থেকে জঙ্গলবাড়ীর জমিদার এ মাঠে নামাজ পড়তে শুরু করেন। তখন থেকেই বড় জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা