জাতীয়

সুর চৌধুরী ও শাহ আলমের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) শাহ আলমের ব্যাংক লেনদেন এবং সম্পদের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে পাঠানো চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পৌঁছানো হয়েছে। গত বৃহস্পতিবার এনবিআর উক্ত চিঠি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে। চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের গত ২০১৩ সাল থেকে সব ধরনের লেনদেনের তথ্য জানাতে চেয়েছে এনবিআর।

সম্প্রতি পিকে হালদারের বিদেশে পাচারকৃত অর্থের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক আদালতে দেয়া জবানবন্দিতে বলেছেন, অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের ৫ থেকে ৭ লাখ টাকা করে দিত রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং।

এই দুই জন ছাড়াও এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং তাদের সন্তানদের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এনবিআর থেকে তাদের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হলেও বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কিছু জানে না। বিদেশে পলাতক দুর্নীতি মামলার আসামি প্রশান্ত কুমার (পি কে) হালদারের লুণ্ঠনে সহযোগী হিসেবে এস কে সুর চৌধুরী ও শাহ আলমের নাম উঠে এসেছে।

পি কে হালদার রিলায়েন্স ফাইনান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তখন শাহ আলমকে মাসে দেয়া হতো ২ লাখ টাকা করে। আর অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী আদালতকে জানিয়েছেন, অনিয়ম চাপা দিতে এস কে সুর ও শাহ আলমসহ কয়েকজনকে পিপলস লিজিং থেকে ৭ বছরে সাড়ে ৬ কোটি টাকা ঘুষ দেয়া হয়েছে।

এসব অভিযোগের কারণে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর নির্বাহী পরিচালকের পদ থেকে শাহ আলমকে সরিয়ে দেয়া হয়। এসকে সুর চৌধুরী ২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর তাকে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা করা হয়। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা