লাইফস্টাইল

সুন্দর ঘুম হোক রাতে

লাইফস্টাইল ডেস্ক: আমাদের অবহেলায় নানা কারণে আমরা রাত জেগে ঘুমায়। আবার অনেকেই নানা কারণে রাতে ভালো ঘুম হয় না। রাতে ঘুম না আসার সমস্যা অনেকের রয়েছে। বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। রাতে ভালো ঘুমের জন্য মনোবিজ্ঞানীরা কিছু কাজ করতে বলেছেন।

এ কাজগুলো নিয়েই আজকের আয়োজন-

মেডিটেশন করুন

রাতে গভীর ঘুমের জন্য অনেকেই মেডিটেশন করেন। মনোবিজ্ঞানীরা বলেন, এটি সম্পূর্ণ নীরোগ প্রক্রিয়া। অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যার কার্যকরী সমাধান। কয়েকবার শ্বাস নেওয়ার ব্যায়াম করার মাধ্যমে মেডিটেশন করা যায়।

গুগল প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে বুদ্ধিফাই নামে একটি অ্যাপ রয়েছে। অনেক স্বাস্থ্যসচেতন গভীর ঘুমের জন্য এ অ্যাপ ব্যবহার করেন।

দুশ্চিন্তা করবেন না

ঘুম না আসার অন্যতম কারণ হলো দুশ্চিন্তা করা। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করলে মস্তিষ্কে বড় ধরনের প্রভাব পড়ে। ফলে ঘুম আসতে দেরি হয়।

তাই আপনি যে বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন দিনের কোনো এক সময়ে সেটি লিখে রাখুন। মনোবিজ্ঞানীরা বলেছেন, এগুলো কোথাও লিখে রাখলে সহজেই গভীর ঘুম আসে।

বই পড়ুন

ঘুম না আসার অন্যতম সমাধান হলো বই পড়া। মনোবিজ্ঞানীরা বলেন, বই পড়লে সহজেই ঘুম চলে আসে। তাই ঘুমানোর সময় বই পড়ার অভ্যাস করা উচিত।

সোশ্যাল মিডিয়ার কাছে না আসা

অনিদ্রার অন্যতম কারণ হলো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। সে কারণে রাতে ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে যেকোনো ইলেকট্রোনিক ডিভাইস সরিয়ে রাখুন।

ঘুমের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।

আগেভাগে রাতের খাবার খান

রাতের খাবার আগেভাগে খাওয়ার অভ্যাস করুন। পরিবারের সব সদস্যকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান। মনোবিজ্ঞানীরা বলেন, ঘুম ও রাতের খাবার খাওয়ার মধ্যে অন্তত দুই ঘণ্টা ব্যাবধান থাকা উচিত।

ব্যায়াম করুন

গবেষকরা বলেন, কমপক্ষে ১০ মিনিটের ব্যায়ামে ঘুম ভালো হয়। তবে রাতে ঘুমানোর আগে কখনোই ব্যায়াম করা উচিত নয়। সকালে অথবা বিকেলে ব্যায়াম করা যেতে পারে। এতে স্ট্রেস কমে যায় এবং রাতে সহজেই ঘুম আসে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা