সংগৃহীত
সারাদেশ

সীমান্তে গোলাগুলিতে আতঙ্কে বাসিন্দারা

জেলা প্রতিনিধি : নাফ নদীর ওপারে অবস্থিত মিয়ানমারের অভ্যন্তর থেকে আবারও তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সেখানে উদগীরিত কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাসিন্দারা।

আরও পড়ুন : গাউসুল আজম মার্কেটে আগুন

সীমান্তের বাসিন্দারা জানান, শনিবার (২ মার্চ) সকাল ৬টা থেকে উপজেলার হোয়াইক্যংয়ের ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়াও সেখানে আগুনের কালো ধোঁয়াও দেখা যাচ্ছে।

হ্নীলা এলাকার বাসিন্দা তারেক মাহমুদ রনি বলেন, মিয়ানমারের আরকান রাজ্য আবারও আগুনে পুড়ছে। পূর্বে ২০১৭ সালেও এমন ঘটনা ঘটে। তিনি আরও বলেন, কয়েকদিন ধরেই ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তের কাছাকাছি বাসিন্দারা আতঙ্কিত।

আরও পড়ুন : কক্সবাজারে ২৫ নারী-পুরুষ আটক

হোয়াইক্যংয়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টা থেকে উনছিপ্রাং সীমান্ত থেকে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসছে। শুক্রবার বিমান থেকেও হামলা হয়েছে বলে জানান তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, সকাল ৬টা নাগাদ গোলাগুলির শব্দ শুরু হয়। মিয়ানমারের কয়েকটি এলাকা আগুনে পুড়ছে। সেসব এলাকা থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। ইতিপূর্বে ২০১৭ সালেও এমন ঘটনা ঘটে। তখন দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ হয়েছিল। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

মুন্সীগঞ্জে ২৫ বছর পর দখলমুক্ত হবে 'নয়নের খাল’: মীর শাহে আলম

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর...

এক নজরে ২০ জুন: ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়গুলো

ইতিহাস কেবল অতীতের ঘটনাপঞ্জি নয়; এটি আমাদের চিন্তা, চেতনা ও প্রেরণার এক অনন্ত...

রাজশাহীতে ২ রেস্তোরাঁয় ককটেল বিস্ফোরণে 

রাজশাহীতে খাবার কেনাকে কেন্দ্র করে একই মালিকের দুইটি রেস্তোরাঁয় ফিল্মি স্টাইল...

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্প...

মহররম মাসে জীবনের জন্য ৫ শিক্ষা

পবিত্র কুরআনে মহররমকে চারটি সম্মানিত মাসের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।হাদ...

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা