বিনোদন

বাসা থেকে সিসিমপুরের 'ঘরে ঘরে ঈদ'!

বিনোদন প্রতিবেদক:

এবারের ঈদে প্রচারিত হতে যাচ্ছে সিসিমপুরের তিন পর্বের বিশেষ ধারাবাহিক। বিশেষ এই আয়োজনটির নামের মধ্যেও রয়েছে লকডাউনের প্রভাব। এবারের অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে, ‘ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ’।

নির্মাণের সাথে সম্পৃক্তরা জানিয়েছে, সিসিমপুরের ইকরি-হালুমসহ জনপ্রিয় চরিত্রগুলো তাদের নিজ নিজ বাসা থেকেই অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছে।

বাংলাদেশ টেলিভিশনে বিশেষ এই সিসিমপুর দেখা যাবে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে। ২০১৫ সাল থেকে প্রতি ঈদে শিশুদের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিসিমপুর।

বাসা থেকে শুটিং এই প্রথম। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নিয়ে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সারা বিশ্ব এখন বিশেষ সময় পার করছে। এই পরিস্থিতিতে শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে।’

উদ্দেশ্য হচ্ছে শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কীভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায়। আরও শেখানো হবে পুষ্টিকর খাবার, প্রচুর পানীয় আর স্বাস্থ্যকর অভ্যাস পালনের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়। আর এসবের মাধ্যমে সময়ের সবচেয়ে আলোচিত করোনাভাইরাস থেকে সচেতন থাকার বিষয়টিও উঠে আসবে অনুষ্ঠানজুড়ে।

বিশেষ এই অনুষ্ঠানটি দেখা যাবে সিসিমপুরের অফিসিয়াল ফেসবুক পেইজেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা