আন্তর্জাতিক

মজুরি না পেয়ে ৫ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি

সান নিউজ ডেস্ক: কাজ করিয়ে পুরো টাকা না দেওয়ার অভিযোগে প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিলেন এক মিস্ত্রি। তার অভিযোগ, মালিক তাকে বকেয়া সাড়ে ৩ লাখ টাকা পরিশোধ করেননি।

মালিকের নাম জে কুর্জি। বয়স ৪০। তিনি ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা। সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন তিনি। তারপর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন ৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয়। বাড়িটির দোতলার সঙ্গে আরও একটি পরিবর্ধিত কাঠামো তৈরি করেন তিনি। পাশাপাশি পুরো বাড়িতেই নতুন করে বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ এবং বাড়িকেই পরিবেশ-বান্ধব করে তোলার পরিকল্পনা ছিল তার।

কিন্তু মিস্ত্রির কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। কারণ তিনি যেমনটা চেয়েছিলেন তা পুরোপুরি করে দেননি মিস্ত্রি। এ দিকে মিস্ত্রি তাকে মোটা টাকা বিল ধরিয়ে দিয়েছিলেন। তিনি টাকা মিটিয়েও দেন। কিন্তু মিস্ত্রি আরও ৩ লাখ ৬০ হাজার টাকা দাবি করেছিলেন। বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই।

জে-র সঙ্গে এই টাকা নিয়ে মিস্ত্রির বাকবিতণ্ডা হয় একাধিকবার। জে টাকা দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না। তবে সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের।

সম্প্রতি বাড়ি থেকে ৩০০ কিমি দূরে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোক নিয়ে তার ফাঁকা বাড়িতে হানা দেন মিস্ত্রি। বাড়ির ছাদ, বর্ধিত অংশসহ অনেকটাই ভেঙে দেন তিনি। এ খবর জে-র কানে পৌঁছেছে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগও করেছেন। তবে তাতে কোনও কাজ হয়নি বলে জে-র দাবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা