আন্তর্জাতিক

করোনায় মৃত্যুর নতুন রেকর্ড দেখলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ​এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেওয়ার আওতা বাড়ানোর ফলে কমছে এ মহামারির প্রকোপ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

ইরানে মার্কিন হামলার নবম দিন

টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের...

বিপদসীমার ৫ সেমি নিচে তিস্তার পানি

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে আবারও তিস্তা নদীর...

আর্জেন্টিনার হারে বিষণ্ণতা সারা বিশ্বে

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

গোল্ডেন বল জিতলেন রদ্রি!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি গোলও নেই স্পেন অধিনায়ক রদ্রির, অ্যাসিস...

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা