আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

রেডিও তেহরানের অনলাইন ভার্সন পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ জুন) ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ মেহমুদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

কোরেশি সাংবাদিকদের বলেন, সেনা প্রত্যাহার করার পর আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে। কিন্তু আমরা তাদের সে রকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে।

এর আগে গত রোববার (৬ জুন) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সেনা প্রত্যাহারের পরও পাকিস্তানি ঘাঁটি ব্যবহারের সম্মতি আদায় করতে সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস গোপনে পাকিস্তান সফর করেছেন।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, পাকিস্তানের জনগণ দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি কখনও মেনে নেবে না বলেই সরকার বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি থেকে আফগানিস্তানের ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন কর্মকর্তারা বিষয়টি কখনোই স্বীকার করেনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা